ছবি- সংগৃহিত
সারাদেশ

পটকা মাছ খেয়ে জেলের মৃত্যু

বরিশাল প্রতিনিধি: সুন্দরবন থেকে বরিশাল ফেরার সময় পটকা মাছ খেয়ে সোমবার (১৪ মার্চ) বিকেলে রবি বিশ্বাস নামে আরেক জেলের মৃত্যু হয়েছে। এ নিয়ে পটকা মাছ খেয়ে দুই জেলের মৃত্যু হলো। এর আগে দুপুরে সুশীল দাস নামে আরও এক জেলের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অসুস্থ আরও ১০ জেলে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মো. কামরুজ্জামান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

পটকা মাছ খেয়ে অসুস্থ জেলে সমির দাস জানান, তারা ২৫ জনের একটি দল পৃথক দুটি নৌকায় সুন্দরবন থেকে মাছ ধরে বরিশাল ফিরছিলেন। দুপুরে তাদের ট্রলারে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন হাসান জাগো নিউজকে বলেন, দুপুরে পটকা মাছ খেয়ে অসুস্থ ১২ জনকে একইসঙ্গে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সুশীল দাসসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। তবে কিছু সময় পর সুশীল দাসকে মৃত অবস্থায় কাউখালী হাসপাতালে ফেরত নিয়ে আসা হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা