সারাদেশ

লালপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

সান নিউজ ডেস্ক: নাটোরের লালপুরে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুলপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার জামিলুর রহমান।

আরও পড়ুন: স্তন ক্যান্সারের উপসর্গ

সোমবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ও দীর্ঘদিন যাবত আব্দুলপুর রেলওয়ে স্টেশনে ভিক্ষা করছিলেন। আজ (সোমবার) বিকেলে রেললাইন পার হওয়ার সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার জামিলুর রহমান বলেন, নিহত ব্যক্তির বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা