সারাদেশ

ভুল চিকিৎসায় ২ গরুর মৃত্যু, জেলা প্রশাসকের দ্বারস্থ হলেন বৃদ্ধা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে গরুর পায়ে ঘাঁ হওয়ায় স্থানীয় গ্রাম্য চিকিৎসক শিবুকে ডেকেছিলেন বৃদ্ধা নুরবানু। শিবু ডাক্তার এসেই ৩ টা করে ৬ টি ইনজেকশন পুশ করেন ২টি গাভীকে। ইনজেকশন পুশ করার কয়েক ঘন্টার মধ্যেই একে একে মারা যায় ওই বৃদ্ধার ২টি গরু।

আরও পড়ুন: মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে

নুরভানু (৬৫) মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর গ্রামের খোরশেদ মিয়ার স্ত্রী। ২টি গরু লালন পালন করে স্বামী খোরশেদ মিয়াকে নিয়ে চলতো তার সংসার। দম্পত্তির ৪ মেয়ে থাকলেও সবাইকে বিয়ে দিয়ে দিয়েছে। এখন ২টি গরু লালন-পালন করেই যা দুধ দিতো তা বিক্রি করে পরিবারের ব্যয়ভার নির্বাহ হতো। কিন্তু গরু ২টি একসাথে মারা যাওয়ায় সর্বশান্ত পরিবারটি।

পরে গরুর মৃত্যূর ব্যাপারে গ্রাম্য সালিসে নালিশ করেও বিচার না পেয়ে সোমবার (১৪ মার্চ) মুন্সীগঞ্জ জেলা প্রাণী সম্পদ দফতর বরাবর বিচার চেয়ে এক দরখাস্ত দাখিল করেছেন তিনি। এর আগে গেলো রোববার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের বরাবর বিচার চেয়ে অপর আরেকটি দরখাস্ত করেছেন তিনি।

এ ব্যাপারে নুর ভানু বলেন, আমার গরু দুটির খুড়ায় ঘাঁ হওয়ায় আমি শিবু ডাক্তারকে গত ৬ মার্চ বিকালে বাড়িতে ডেকে আনি চিকিৎসা করার জন্য। শিবু ডাক্তার বাড়িতে এসেই ২টি গরুকে মোট ৬ টা ইন্ডিয়ান ইনজেকশন দেয়। ইনজেকশন দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একে একে দুটি গরু মারা যায়। আমার দুটা গরুর দাম ৩ লাখ টাকা বেশি। আমার কিস্তির ঋণ আছে।

আরও পড়ুন: টাঙ্গাই‌লে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড

তিনি আরও বলেন, এলাকায় শিবু ডাক্তারের বিরুদ্ধে নালিস করলেও গ্রাম্য সালিসে শিবু ডাক্তার আসেননি। উল্টো আমাকে হুমকি দিচ্ছেন, বলেন যা পারেন করেন। বিচার না পেয়ে আমি ডিসি ও প্রাণী সম্পদ দফতরে দরখাস্ত দিছি। আমি ন্যায় বিচার চাই। আমি ও আমার স্বামী এখন কি খেয়ে বাচঁবো।

এ ব্যাপারে চিকিৎসক শিবু ডাক্তার বলেন, আমি দুটি গরুকে চিকিৎসা করেছি, তবে কোন ভুল চিকিৎসা করেনি।

আরও পড়ুন: আমি আদালতের কাছে কৃতজ্ঞ

তবে গরু মারা গেলো কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন খাদ্য বিষক্রিয়া থাকার কারণে মারা যেতে পারে। আপনাকে পায়ের ঘায়ের চিকিৎসা করানোর জন্য নেওয়া হয়েছিলো কিনা এমন প্রশ্নের জবাবে সে বলে পায়ের ঘাঁ ভালো হওয়ার পথে ছিলো গরু কম খাবার খাচ্ছিলো তার জন্য ওই সমস্ত ইনজেকশন পুশ করেছিলাম।

এ ব্যাপারে জানতে মুন্সীগঞ্জ প্রাণী সম্পদ অফিসের ফোন নাম্বারে বেশ কয়েকবার ফোন করলেও কেউ রিসিভ করেননি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা