সারাদেশ

নওগাঁয় ৯ জনের মৃত্যুদণ্ড

সান নিউজ ডেস্ক: নওগাঁয় চাঞ্চল্যকর শহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ২০ আসামির মধ্যে ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে একজনকে আমৃত্যু কারাদণ্ড ও ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আরও পড়ুন: মেয়েদের ইতিহাসগড়া জয়

সোমবার (১৪ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এই রায় প্রদান করেন। রায়ের পর কান্নায় ভেঙ্গে পড়ে আসামি পক্ষের স্বজনরা। তবে রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও উচ্চ আদালতে যাবার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা।

মৃত্যুদণ্ডের আসামিরা হলেন, বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে সাইদুল ইসলাম, আইজুল হক, জালাল হোসেন, হেলাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ আলী, আবুল হোসেন, মোস্তফা, সোহাগ আলী ও হাসেম আলী। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে জায়েদ আলী ও মোস্তফা পলাতক রয়েছেন। আমৃত্যু কারাদণ্ডের আসামি হলেন একই গ্রামের মৃত মছিরের ছেলে হাশেম আলী।

রায়ে বলা হয়, আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার ২০ আসামির মধ্যে ৯ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সাথে প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য আরেক আসামির আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। বাকি ১০ আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়েছে।

আরও পড়ুন: নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশ

প্রসঙ্গত, ২০১৪ সালের ৬ জুন বিকেলে বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আসামি পক্ষের হামলায় শহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদ মরা যায়। পরে নিহত শহিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। যেখানে ২৪ জনকে আসামি করা হলে চার্জশিটে দু’জনের নাম বাদ দেয়া হয়। অন্যদিকে চার্জশিটের আরও দু’জন মারা যান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা