সারাদেশ

শ্রীপুরে বিএনপির মেয়র প্রার্থীসহ চার কাউন্সিলরকে শোকজ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীসহ চার কাউন্সিলর প্রার্থীকে বিভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাদের এ নোটিশ দেয়া হয়।

বিএনপি মনোনীত প্রার্থী কাজী খান, ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. এমদাদুল ইসলাম, ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইমরান হোসেন, জাহিদুল ইসলাম ও ৯ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলাম সরকারকে শোকজের নোটিশ দেয়া হয়।

নোটিশে বলা হয়েছে, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার আলহাজ ধনাই ব্যাপারী উচ্চ বিদ্যালয় মোড় সংলগ্ন এলাকায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাজী খানের নির্বাচনী ক্যাম্পের ভেতরের দেয়ালে নির্বাচনী পোস্টার সাটানো ছিল। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. এমদাদুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইমরান হোসেনের নির্বাচনী এলাকার বিভিন্ন দেয়ালে নির্বাচনী পোস্টার সাটানো দেখা গেছে।

এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলাম সরকারের নির্বাচনী এলাকায় দেয়ালে নির্বাচনী পোস্টার সাটানো, নির্বাচনী প্রচার যানবাহনে ব্যানার, পোস্টার সাটানো অবস্থায় পাওয়া গেছে। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলামকেও নির্বাচনী এলাকায় দেয়ালে পোস্টার সাটানো এবং মাওনা চৌরাস্তা ফ্লাইওভারসহ বিভিন্ন স্থানে দলীয় প্রার্থী না হওয়া সত্ত্বেও তাকে দলীয় প্রধানের ছবি সম্বলিত বিলবোর্ড ব্যবহার করতে দেখা গেছে।

যা নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৫ এর বিধি ৮ উপবিধি (৫) ও (৮) এবং বিধি ২৬ এর সুস্পষ্ট লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে।

ইভিএম এর মাধ্যমে আগামী ১৬ জানুয়ারি শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/টিআইসানি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা