সারাদেশ

পুনরায় নির্বাচনের দাবিতে বিএনপি’র বিক্ষোভ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ৩০ ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনের দাবীতে এই কর্মসূচী পালন করে তারা।

এ উপলক্ষ্যে দুুপুরের পর থেকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের কলেজ পাড়ায় এসে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশের কঠোর বাধার সম্মুখীন হয়। পরে পুলিশি ব্যারিকেডের মধ্যেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর রাতের আধাঁরে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার খর্বসহ গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। তারা এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে জোরালো আন্দোলনের মাধ্যমে এ দেশের গণতন্ত্রকে পুনঃরুদ্ধার করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য এডভোকেট শফিকুল ইসলাম, মমিনুল হক, জসীম উদ্দিন রিপন, আলী আজম, আসাদুজ্জামান শাহীন, মোঃ সালাউদ্দিন, নিয়ামুল হক, আবু শামীম মোঃ আরিফ মাইনুল হাসান চপলসহ জেলা বিএনপি, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সান নিউজ/পিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা