সারাদেশ

বগুড়ায় দুই সংবাদকর্মীর ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্রসাংবাদিক রবিউল ইসলাম। এ সময় তাদের কাছে থাকা ক্যামেরা, মোবাইল ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেন হামলাকারীরা।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা এলাকায় তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর।

ওসি বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা