সারাদেশ

থার্টি ফার্স্ট নাইটে চট্টগ্রাম পুলিশের ১৬ নির্দেশনা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে কঠোর অবস্থানে রয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। এই দিন রাস্তা, ফ্লাইওভার, বাড়ির ছাদ অথবা প্রকাশ্যে কোনো স্থানে জমায়েত, সমাবেশ বা উৎসব করা যাবে না।

ইংরেজি নববর্ষ উদযাপনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো ধরনের আশঙ্কা রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর বলে বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সব অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন, গির্জা, হোটেল, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। চট্টগ্রাম মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ উপলক্ষে পুলিশ নাগরিকদের জন্য ১৬টি নির্দেশনা জারি করেছে। সব নগরবাসীকে এই নিদের্শনা অনুসরণের জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। নির্দেশনা হলো-

১. রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে জমায়েত/সমাবেশ/উৎসব করা যাবে না।
২. থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আয়োজিত সভা, সমাবেশ এবং ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহে করোনা সংক্রান্ত সরকারি নির্দেশনা ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
৩. উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না বা নাচ, গান ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।
৪. কোথাও কোনো ধরনের আতশবাজি/পটকা ফোটানো যাবে না। ভবনের ছাদে আতশবাজি/পটকা ফোটানো হলে ভবনের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৫. ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর পতেঙ্গা সি-বীচ ও পারকি বীচ এলাকায় কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।
৬. ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সব লাইসেন্সকৃত বার ও মদের দোকান খোলা রাখা যাবে না।
৭. গাড়িতে উচ্চস্বরে গাড়ির হর্ণ বাজানো যাবে না কিংবা বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালানো যাবে না।
৮. আনন্দ উদযাপনের মধ্যে শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।
৯. মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে। মাদকাসক্ত অবস্থায় কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
১০. সব অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখতে হবে এবং নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।
১১. নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ড হতে বিরত থাকতে হবে।
১২. অশোভণ আচরণ এবং বে-আইনি কার্যকলাপ হতে বিরত থাকতে হবে।
১৩. হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্পেস বা কক্ষ ভাড়া দেওয়া যাবে না।
১৪. জনগণের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড পরিহার করতে হবে।
১৫. ৩১ ডিসেম্বর রাত ১০টার পর সব ফার্স্ট ফুডের দোকানসহ মার্কেট বন্ধ রাখতে হবে।
১৬. ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩০ ডিসেম্বর বিকাল ৪টা হতে ১ জানুয়ারি ২০২১ সকাল ১০টা পর্যন্ত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা হলো।

এছাড়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা/দুর্ঘটনা তাৎক্ষণিক সিএমপি, পুলিশ কন্ট্রোল রুম, ফোন নম্বর- ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০১৬৭৬-১২৩৪৫৬, ০১৩২০-০৫৭৯৯৮ ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ জানানোর জন্য অনুরোধ করা হলো।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা