সারাদেশ

শিশু ধর্ষণের অ‌ভিযোগে মোয়াজ্জিন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় শিশু শিক্ষার্থীকে (৫) ধর্ষণের অ‌ভিযো‌গে আরিফুল ইলাম (৩২) নামে এক মোয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) সকলে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে আমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত আরিফুল ইসলাম উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামের তাজুল ইসলামের ছেলে ও উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জিন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক জানান, ওই মোয়াজ্জিন তার স্ত্রীকে নিয়ে উপজেলা সদরের আমতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে স্থানীয় শিশু শিক্ষার্থীদেরকে আরবি পড়ানোর পাশাপাশি মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। গত মঙ্গলবার দুপুরে ওই শিশুটি বাসায় পড়তে আসলে একা পেয়ে মোয়াজ্জিন তাকে ধর্ষণ করেন।
পরে ঘটনাটি শিশু তার পরিবারকে জানালে ওই দিনই শিশুর মা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি অবগত করেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে আরিফুল ইসলামকে আসামি করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই ভাড়া বাসা থেকে মোয়াজ্জিন আরিফুল ইলামকে গ্রেফতার করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ জামে মসজিদ কমিটির সভাপতি উম্মে কুলসুম জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মোয়াজ্জিনকে তাৎক্ষণিক স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা