সারাদেশ

বর্তমান এমপির বিরুদ্ধে সাবেক এমপির মামলার আবেদন

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত একই আসনের বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে আদালতে মানহানির মামলার আবেদন করেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে তিনি ওই মামলার আবেদন করেন।

কায়সার হাসনাতের আইনজীবী জসিম উদ্দিন জানান, আদালত কায়সার হাসনাতের বক্তব্য গ্রহণ করেছেন। পরে আদেশ দেবেন।

কায়সার হাসনাত জানান, ২৬ ডিসেম্বর বিকালে সোনারগাঁও পৌরসভার একটি অনুষ্ঠানে বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা আমাকে ও আমার মৃত মায়ের বিষয় নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এতে আমি মনে করি শুধু আমার নয় আওয়ামী লীগেরও মানহানি হয়েছে। তাই ন্যায় বিচারের জন্য মামলার আবেদন করেছি।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর বিকালে সোনারগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডে ৪টি মাটির রাস্তা ও দুটি পাকা রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সারকে উদ্দেশ্য করে বলেন, কায়সার সম্পত্তির জন্য তার মায়ের বিরুদ্ধে মামলা করে তাকে কোর্টে দাঁড় করিয়েছেন।

তাই যে সন্তান তুচ্ছ সম্পত্তির জন্য মায়ের বিরুদ্ধে মামলা করে তাকে কোর্টে দাঁড় করাতে পারে, তার কাছ থেকে জনগণ কি আসা করবে?

এমপি খোকা একই অনুষ্ঠানে আরও বলেন, মানুষ হত্যা হলো সবচেয়ে জঘন্য কাজ। কাইকারটেক হাটে কারা সাতজনকে হত্যা করেছে তা সোনারগাঁওবাসী জানে। ওরা শয়তানের বন্ধু। ওরা নিজেদের স্বার্থে সমাজকে ধ্বংস করে। '৭১-এর আগে কাদের কয় শতাংশ জমি ছিল, আর এখন তারা কীভাবে হাজার কোটি টাকার মালিক? এই টাকা কোত্থেকে এসেছে?

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা