সারাদেশ

প্রাইভেটকারে যাত্রী বহনের নামে ডাকাতি, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : মহাসড়কে প্রাইভেটকারে যাত্রী বহনের নামে ডাকাতি করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইল।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে পিবিআই টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন এ তথ্য জানান।

গ্রেফতার ডাকাতরা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের সোহেল রানা (৩৬), ভোলার ইলিশা গ্রামের মো. মিজান (৩৩), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাসাইল উত্তর পাড়া গ্রামের সাবাস (৩২) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বান্নানাল গ্রামের মো. রফিকুল ইসলাম (৩২)।

পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন জানান, গত ২২ ডিসেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া থেকে মাহতাব নামে এক যুবককে প্রাইভেটকারে সিরাজগঞ্জ নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে তোলেন গ্রেফতার ডাকাতরা।

এলেঙ্গা পার হওয়ার পর প্রাইভেটকারটি ঢাকার দিকে ঘুরিয়ে মাহতাবের হাত-পা বেঁধে দুটি মোবাইল ফোন ও নগদ ৬৮০ টাকা কেড়ে নেন তারা। পরবর্তীতে বিকাশের মাধ্যমে আরও ২৪ হাজার টাকা নিয়ে ডাকাত দলের সদস্যরা মাহতাবকে কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় নামিয়ে দিয়ে চলে যান। পরে তিনি এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পিবিআই টাঙ্গাইলের পুলিশ সুপার আরও জানান, একই কায়দায় গত ২৪ ডিসেম্বর মহাসড়কের নাটিয়া পাড়া এলাকা থেকে বেলাল হোসেন নামে এক পুলিশ সদস্যের কাছ থেকে ৪৪ হাজার টাকা নেন ওই ডাকাত দলের সদস্যরা। এছাড়া তার কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা নেয়া হয়।

মোহাম্মদ সিরাজ আমিন বলেন, আসামিরা ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে পাবনা পর্যন্ত একই কায়দায় ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। ঢাকার মিরপুর, মানিকগঞ্জের দৌলতপুর ও গাজীপুরের টঙ্গী এলাকায় পৃথক অভিযান চালিয়েতাদের গ্রেফতার করা হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা