সারাদেশ

লক্ষ্মীপুরে আ.লীগের আনন্দ র‌্যালি ও সমাবেশ 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শহরের বিদ্যা নিকেতন মাঠে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এডভোকেট জসিম উদ্দিন, আব্দুল মতলব, রাসেল মাহমুদ মান্না, মাসুম ভূঁইয়া, হুমায়ুন কবির পাটোয়ারী, ফরিদা ইয়াছিন লিকাসহ প্রমুখ।

আলোচনা শেষে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। পরে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহণী এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের আহবায়ক মো. মামুনুর রশিদ, যুগ্ম-আহবায়ক মো. ইউসুফ পাটোয়ারী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুবলীগ নেতা আব্দুল জব্বার লাভলু, মো. তফসির আহমেদ, আবদুর রাজ্জাক রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ হাজার হাজার নেতাকর্মী এ আনন্দ র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা