সারাদেশ
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় অনুমোদন

রুহিয়ায় ছাত্রলীগের আনন্দ র‍্যালি

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলায় ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’ বাস্তবায়নে নীতিগত অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র‍্যালি করেছে রুহিয়া থানা ছাত্রলীগ।

আরও পড়ুন: বাংলাদেশ অর্থনৈতিকভাবে মর্যাদাপূর্ণ

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা ছাত্রলীগের আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন হতে ১টি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি রুহিয়ার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন,রুহিয়া থানা আ.লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, সহ-সভাপতি মকবুল হোসেন,সহ-সভাপতি আব্দুল জব্বার মাষ্টার, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,সহ দপ্তর সম্পাদক গণেশ চন্দ্র সেন,১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, আখানগর ইউপি চেয়ারম্যান রোমান বাদশা, ঢোলার হাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, রাজাগাঁও ইউপি চেয়ারম্যান খাদেমূল ইসলাম সরকার, সেনুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি নোবেল কুমার সিং, রুহিয়া থানা মহিলা আ.লীগের সভাপতি অনিতা রাণী সেন, সাধারণ সম্পাদক হালিমা খাতুন, রুহিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আ.লীগের সাধারণ-সম্পাদক নুর ইসলাম নুরু,রুহিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বাসারুল ইসলাম সোহেল, রুহিয়া থানা ছাত্রলীগের সভাপতি হেলাল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, রুহিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ প্রমুখ।

আনন্দ মিছিল শেষে চৌরাস্তায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা