সারাদেশ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭

গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন উচাখিলা ইউনিয়ন একাদশ

মো. এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উচাখিলা ইউনিয়ন একাদশ।

আরও পড়ুন: বাংলাদেশ অর্থনৈতিকভাবে মর্যাদাপূর্ণ

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে উচাখিলা ইউনিয়ন একাদশ ১-০ গোলে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নকে হারিয়ে শেষ হাসি হেসেছে।

নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলে শেষ হলে ছেলেদের ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। বাড়িয়ে দেয়া সময়ের দুই মিনিটের মাথায় উচাখিলা একাদশের নূরুল আমিনের একমাত্র গোলে ছেলেরা বাজিমাত করে টুর্নামেন্টের চ্যাপিয়ন হয়। ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মশিউর রহমান কাউসার।

খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোসা. হাফিজা জেসমিনের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিজয়ী দলের টিম ম্যানেজার রাজিব আহমেদ রাসেল ও দলীয় অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নুল আবেদীন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া,
ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা হানিফ, উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা