সারাদেশ

বোয়ালমারী পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরর বোয়ালমারী পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ হলরুমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময় মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলররা তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন।

আগামী ১৬ জানুয়ারি ২০২১ অনুষ্ঠিতব্য বোয়ালমারী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে সেলিম রেজা লিপন নৌকা প্রতীকে, বিএনপি প্রার্থী আ. শুকুর শেখ ধানের শীষ ও আ'লীগের বিদ্রোহী প্রার্থী লিটন মৃধা জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফরিদপুর জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২৭৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৮৩ জন এবং নারী ভোটার ১১ হাজার ৩৯৬ জন।

প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম আজমল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম প্রমুখ।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা