সারাদেশ

লঞ্চের ছাদে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ঢাকা-বরিশাল রুটে যাত্রীবাহী সুন্দরবন-১১ লঞ্চের ছাদে এক যুবকের মৃতদেহ পাওয়া যায়। সকালে বরিশাল লঞ্চঘাটে যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গিয়ে তিন তলার ছাদে ধোঁয়া নির্গমনের চিমনির আড়ালে যুবকের মরদেহ পান। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে লঞ্চটি বরিশালে পৌঁছলে পরিস্কার করতে গেলে এ দৃশ্য ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন-১১ লঞ্চের সুপারভাইজার মো. সিরাজ। রাতে ঢাকা থেকে বরিশালে যাওয়ার কোনও একসময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যেখানে মৃতদেহ পাওয়া গেছে, সেখানে সাধারণত যাত্রীরা যায় না। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান সিরাজ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা