সারাদেশ

রমেক থেকে রোগী ধরা ৬ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে রোগী ধরা দালাল চক্রের আরও ছয় সদস্যকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে হাসপাতালের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে আসাদ (৩২), একই উপজেলার আরাজিনিয়া মোড় এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রায়হান (২৫), নগরীর পরশুরাম থানাধীন কামারপাড়া এলাকার মহসিন আলীর ছেলে মিলান (৩৫), কোতোয়ালি থানাধীন ধাপ চিকলিভাটা এলাকার মৃত সুরুজ আলীর ছেলে আলাউদ্দীন (২৫), পশ্চিম নীলকন্ঠ এলাকার আব্দুল আউয়ালের ছেলে তারিক (৩০) এবং হাজিপাড়া মোড় এলাকার মৃত মহিউদ্দীনের ছেলে মফিজ (৫৫) উদ্দিন।

পুলিশ জানায়, রমেক হাসপাতালসহ মহানগরীর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিনিয়ত যে সকল রোগী আসেন তারা নানাভাবে দালাল চক্রের মাধ্যমে হয়রানি হন। এই দালাল চক্রের সদস্যরা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের লোকজনদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। এছাড়া জোর করে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক ক্লিনিক থেকে অন্য ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

এসব ঘটনার প্রেক্ষিতে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় ইন্সপেক্টর (নিরস্ত্র) এবিএম ফিরোজ ওয়াহিদের নেতৃত্বে সোমবার দুপুরে অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালের ভেতরে গেটের পাশ থেকে রোগী ও তাদের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা সৃষ্টিকারী দালাল চক্রের ছয় সদস্যকে আটক করে পুলিশ।

রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, এ ঘটনায় মামলা করে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার (১৪ নভেস্বর) হাসপাতালের সামনে যাত্রী ছাউনির পাশ থেকে দালাল চক্রের চারজনেক আটক করে মহানগর ডিবি পুলিশ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা