সারাদেশ

সিলেটে ২শ’ পিস ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে বিদেশি পিস্তল ও রিভলবারসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। তারা হলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার করের পাড়ার মো. আব্দুর রহিমের ছেলে মো. তানভির আহম্মেদ (৩৪) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাজারকান্দি গ্রামের সুকেশ দাসের ছেলে সাগর সরকার (২৫)।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর পাঠানটুলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা, ৩ রাউন্ড গুলিসহ একটি রিভলবার, একটি বিদেশি পিস্তল উদ্ধার ও জব্দ করা হয়েছে। র‌্যাবের দাবি, তারা পেশাদার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জালালাবাদ থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছে বলে সোমবার নিশ্চিত করেছে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা