সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৮ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট সদর উপজেলার চেঙ্গেরখাল নদীর বড়খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে গ্রেফতারের পর এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাসূত্র।

সোমবার (১৬ নভেম্বর) দুুপুরের দিকে পরিচালিত বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারের পর কারাদন্ড দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, চেঙ্গেরখাল নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ঐ এলাকার পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিরা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে এ কাজ করছে।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শবনম ফারিহা অভিযান পরিচালনা করেন। তার সহায়তায় ছিলেন জালালাবাদ থানা পুলিশের একটি দল। এ সময় কয়েকটি বাল্কহেড ড্রেজারসহ বালু বহনকারী দুইটি কার্গো অপসারণ করা হয়েছে। ৮ জনকে গ্রেফতার করে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, মোগলগাঁও গ্রামের মৃত বশির আলীর দুই ছেলে শামসুল ও লাল মিয়া দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করছে। সোমবার ভোর ৩টার দিকে বালু উত্তোলন শুরু করে তারা। স্থানীয়রা একত্রিত হয়ে পুলিশের সহযোগিতায় বাল্কহেড ড্রেজারসহ বালু বহনকারী দুইটি কার্গো ট্রলার জব্দ করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রলারে কর্মরত ৮জনকে গ্রেফতার করে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম ফারিহা।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা