সারাদেশ

লিফটে আটকা ১৮ আইনজীবীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের লিফটে আটকা পড়লেন ১৮ আইনজীবী। তারা টানা ৩৮ মিনিট লিফটে আটকা থাকেন। খবর পেয়ে তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতের পাঁচ তলা থেকে নামার সময় এ ঘটনা ঘটে। আটকা অবস্থায় সিনিয়র ৫-৬ জন আইনজীবী অসুস্থ হয়ে পড়েন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা। তারা আদালত বর্জনের ঘোষণা দেন। ফলে দুপুর দেড়টার পর স্থবির হয়ে পড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান আল হোসাঈন তাজ।

তিনি জানান, টানা ৩৮ মিনিট লিফটের ভেতরে আটকা ছিলেন ১৮ জন আইনজীবী। এ সময় সিনিয়র বেশ কয়েকজন আইনজীবী অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আইনজীবীদের উদ্ধার করে।

এই আইনজীবী নেতা আরও জানান, এ ঘটনায় দুপুর দেড়টার পর আইনজীবীদের পক্ষ থেকে আদালত বর্জনের ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে, চিফ জুডিশিয়াল ভবনের চতুর্থ তলায় আমলি আদালতের কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত না হলে কর্মসূচি দেয়া হতে পারে।

বিক্ষুব্ধ আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভবনটি উদ্বোধনের পর থেকে লিফট দুর্ঘটনা হরহামেশাই ঘটছে। এর আগেও বহুবার আইনজীবীরা লিফটে আটকা পড়েছেন। কিন্তু বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের টনক নড়ছে না। মূলত: ভবন নির্মাণের সময় নিম্নমানের লিফট দেয়ার কারণে একই ঘটনা ঘটছে।

ময়মনসিংহ জেলা বারের সিনিয়র আইনজীবী আলহাজ আব্দুল গফুর জানান, টানা ৩৮ মিনিট লিফটে আটকা পড়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। পরে ফায়ার সার্ভিস এসে আমিসহ ১৮ জন আইনজীবীকে উদ্ধার করেছে। আদালত ভবনে এ ধরনের দুর্ঘটনা দুঃখজনক।’

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক বলেন, আইনজীবীদের দাবি অনুযায়ী ওই ভবনের চতুর্থ তলায় আমলি আদালতের কার্যক্রম পরিচালনা করা না হলে আদালত বর্জন কর্মসূচি গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা