খুলনায় দুর্বৃত্তদের হাতে অধ্যক্ষ রক্তাক্ত
সারাদেশ

খুলনায় দুর্বৃত্তদের হাতে অধ্যক্ষ রক্তাক্ত

নিজস্ব প্রতিবেদক : খুলনার তেরখাদা উপজেলায় হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ আবদুল কাদেরকে (৪৫) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে কলেজের অদূরে এক রাস্তায় এ ঘটনা ঘটে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান,সকাল ৭টার দিকে কলেজের অদূরে রাস্তায় হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষের ওপর হামলা করে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

অধ্যক্ষ আবদুল কাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কলেজের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তার ওপর এ হামলা হতে পারে বলে ধারনা করছেন ওসি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা