সারাদেশ

অন্তঃসত্ত্বা নারী-সন্তানের দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে রাজশাহী জেলার বাঘা উপজেলায় এক নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এখন বিয়ে করতে রাজি না হওয়ার বিষয়টি জানতে পেরে সন্তান প্রসব পর্যন্ত নারীর চিকিৎসার ব্যয়ভার এবং ভূমিষ্ঠ হওয়ার পর তার সন্তানের লালন-পালনসহ সব কিছু বহনের দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী মুদি দোকানি বাদশা আলম শারীরিক সম্পর্ক করেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাদশা আলম বিয়ে করতে রাজি হননি। নিরুপায় হয়ে ঘটনার পাঁচ মাস পর গত ২৯ সেপ্টেম্বর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

তিনি আরও জানান, সে নারীর বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নজরে আসলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম জানান, প্রতিমন্ত্রী খবরটি জানার পর স্থানীয় নেতা-কর্মীদের সে নারীর সন্তানের লালন-পালনের দায়িত্ব গ্রহণের বিষয়টি জানিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা