খুলনায় মাস্ক না পরায় ৮ জনকে জরিমানা, আটক ৫০
সারাদেশ

খুলনায় মাস্ক না পরায় ৮ জনকে জরিমানা, আটক ৫০

নিজস্ব প্রতিনিধি, খুলনা :

করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে খুলনায় কঠোর অবস্থানে নেমেছে জেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়ায় অর্ধশত ব্যক্তিকে আটক ও ৮ জনকে জরিমানা করা হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) সকাল ১০টা থেকে খুলনা মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী বলেন, করোনা ভাইরাসের মহামারী থেকে বাঁচতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুযায়ী মাস্ক না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের জেল দেওয়া হবে। এর আগে প্রথম পর্যায়ে সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল, কিন্তু তাতে মানুষের মধ্যে সচেতনতা আসেনি। এ কারণেই এমন কঠিন সিদ্ধান্ত।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা