টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২
সারাদেশ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সদর উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রসুলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে শাহ আলম হোসেন সেলিম (৪০) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান শেখ (২৮)।

এলেঙ্গা হাইওয়ে ফঁড়ির এসআই মতিউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও বাসের সুপারভাইজার নিহত হয়। এসময় আহত হন অন্তত পাঁচজন।

নিহতদের মরদেহ এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা