সারাদেশ

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ ভারতীয় নাগরিক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশেরে দায়ে ৩ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (০৮ নভেম্বর) রাতে র‌্যাব ১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে অবস্থানের জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় এবং বৈধ পাসপোর্ট-ভিসা না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব। এর আগে সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর সংলগ্ন টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বিলাশ শঙ্কর দেশমুখ (৩৮), বসন্ত সাম্বাজি মোহিত (২৫) ও জাবেদ আহমেদ মুলানি (২৬)। তাদের বাড়ি ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাংলী জেলার বিভিন্ন এলাকায়। র‌্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সকালে র‌্যাবের একটি টহল দল টোলপ্লাজার যাত্রীছাউনির সামনে ওই তিনজনকে অবস্থান করতে দেখেন।

এ সময় র‌্যাব সদস্যদের কাছে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের পরিচয় এবং এখানে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। একপর্যায়ে তারা ভারতীয় নাগরিক বলে জানান। তবে তাদের কাছে বাংলাদেশে অবস্থানের জন্য কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা ছিল না। সে জন্য তাদের আটক করে আশুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অবৈধভাবে অনুপ্রবেশ করার আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা বেলায়েত হোসেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা