নাফ নদীতে বিজিপির গুলিতে বাংলাদেশি নিহত
সারাদেশ

নাফ নদীতে বিজিপির গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে মোহাম্মদ ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাত ৮টার দিকে নাফ নদীতে এ ঘটনা ঘটে। মোহাম্মদ ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নজির আহমদ জানান, সন্ধ্যার দিকে ইসলামসহ তিন জেলে নৌকা নিয়ে নাফ নদীতে মাছ শিকারে যান। এর কিছুক্ষণ পর মিয়ানমারের বিজিপি তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তার পেটে গুলি লাগে। এ সময় আহত অবস্থায় অন্য জেলেরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, নিষেধ থাকা সত্ত্বেও রাতের আঁধারে অনেক জেলে নৌকা নিয়ে নাফ নদীতে মাছ ধরতে মিয়ানমার জলসীমায় ঢুকে যায়। এরপর বিজিপি গুলি চালালে এ রকম ঘটনা ঘটে।

তিনি বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। তবে বিজিপি আমাদের জানিয়েছে, সীমানায় ঢুকে পড়ায় সন্ত্রাসী মনে করে তারা গুলি চালিয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা