সারাদেশ

লালমনিরহাটে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের পাটগ্রামে শহিদুন্নবী জুয়েল নামে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃতের নাম মো. আবুল হোসেন (৪৫)। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ওয়ালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবুল হোসেনকে শনিবার (৭ নভেম্বর) ভোরে ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানো হবে।

ডিসি মো. ওয়ালিদ হোসেন বলেন, আবুল হোসেন দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিল। গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এক টিমের গোপন সংবাদের ভিত্তিতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) দ্বিতীয় দফায় গ্রেফতার চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হলো।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

নিহত শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরিচ্যুত হওয়ার পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা