সারাদেশ

বোয়ালমারীতে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১০টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটসের সহযোগিতায় আয়োজিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।

সমগ্র ফরিদপুর জেলায় একযোগে অনুষ্ঠিত এই মানববন্ধন উপজেলার বোয়ালমারী রেল স্টেশন থেকে শুরু করে সোনালী ব্যাংক পর্যন্ত দীর্ঘ ছিলো।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মো. মোজাফফর হোসেন বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম প্রমুখ।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রোভার, বিএনসিসি, স্কাউটস, গার্লস ইন স্কাউটস, গার্লস গাইড, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা