সারাদেশ

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম পিয়াস চক্রবর্তী (২৯)। তিনি নগরীর বাঘবাড়ি এলাকার পরিমল চক্রবর্তীর ছেলে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে লাক্কাতুড়া বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। তারা হলেন সাঘরদিঘির পাড় এলাকার সুদীপ দাসের ছেলে রনি দাস (৩০) ও বাঘবাড়ী এলাকার রইছ আলীর ছেলে মিজানুর রহমান (৩৫)। তারাও ঐ মোটরসাইকেলের আরোহী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে লাক্কাতুরা এলাকায় শহরমুখি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বিমানবন্দরমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেলে থাকা একজন নিহত এবং আরও ২ আরোহী আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, দুর্ঘটনার সাথে জড়িত ট্রাক জব্দ করা হযেছে এবং ট্রাকের এক হেল্পারকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।’

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা