সারাদেশ

‘ছাত্রলীগের নেশাটাই আমাকে শেষ করে দিল’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শেখ রিয়াদ হোসেন বাবু (২৬) নামের এক ছাত্রলীগ কর্মী আত্মহত্যা করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে কীটনাশক পান করেন তিনি। পরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত বাবু তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশচন্দ্রকার্টি গ্রামের শেখ মনজুর হোসেনের ছেলে।

রিয়াদের চাচা মিজবাহ্ রহমান জানান, শুক্রবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সে নিজ বাড়িতে বিষপান করে। তৎক্ষনাত তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

এদিকে কীটনাশক পানের আগে নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন রিয়াদ বাবু। সেখানে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি তার দিকে আরেকটু খেয়াল রাখলে হয়তো এমন ঘটনা ঘটতো না বলেও উল্লেখ করেছেন তিনি।

স্ট্যাটাসের শেষভাগে তিনি বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে লিখেছেন, ‘এই ছাত্রলীগের নেশাটাই আমাকে শেষ করে দিল’।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা