সারাদেশ

চুয়াডাঙ্গায় ফ্রান্স প্রেসিডেন্টের কুশপুতুল দাহের সময় তিনজন অগ্নিদগ্ধ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : ফ্রান্স প্রেসিডেন্টের কুশপুতুল দাহের সময় চুয়াডাঙ্গায় দুই শিশুসহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধরা হলেন, নেহালপুর গ্রামের রবগুল হোসেনের ছেলে মিলন হোসেন (২৫), হাসমত আলীর ছেলে রাফি (০৭) ও শৈলমারী গ্রামের হামিদুল্লাহর ছেলে রহমতুল্লাহ (১১)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রান্স বিরোধী বিক্ষোভের আয়োজন করেন সাধারণ মুসল্লিরা। সেখানে তিনটি গ্রামের কয়েকশ’ মুসল্লি অংশ নেন। বিক্ষোভ শেষে ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কুশপুতুল দাহ করা হয়। এসময় অসাবধানে মিলন, রাফি ও রহমতুল্লাহ দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মিলনের শরীরে অর্ধেকটা ঝলসে গেছে। চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা