সারাদেশ

প্রতারক প্রেমিকের ভালোবাসায় সপ্তমের ছাত্রী অন্তঃসত্ত্বা

নিজস্ব প্রতিনিধি, পাবনা : প্রতারক প্রেমিকের ভালোবাসার আবেগে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে পড়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে।

মিরাজুল ইসলাম (২৪) নামে এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ায় সপ্তম শ্রেণির ঐ ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দিলেও তাতে রাজি হননি প্রতারক ওই যুবক। ফলে বাধ্য হয়ে তার বিরুদ্ধে আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে জানা গেছে, আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের আব্দুল খালেকের ছেলে মিরাজুল ইসলাম মেয়েটির সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে চলতি বছরের ৩ মার্চসহ বেশ কয়েকবার মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। এ ঘটনা জানাজানি হওয়ার পর মিরাজুলকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তাতে রাজি হননি। এরপর গত ৪ নভেম্বর মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করা হলে তার পেটে ২৫ সপ্তাহের বাচ্চা রয়েছে বলে জানান চিকিৎসক।

পরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) মেয়েটির বাবা বাদী হয়ে মিরাজুল ইসলামের নামে আটঘরিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) (০৩) এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন।

আটঘোরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, মামলা করার পর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা