সারাদেশ

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : 'বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে পালিত হয়েছে ৪৯তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, উপজেলা সমবায় অফিসার মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা