সারাদেশ

মাদারীপুরে মানবপাচার চক্রের ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, একজন আটক

শফিক স্বপন, মাদারীপুর

ইউরোপে পাঠানোর লোভ দেখিয়ে এবং লিবিয়ায় জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে মাদারীপুরে একটি মানবপাচার চক্রের মূলহোতা রাসেল ফকিরসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলায় গ্রেফতারি পরোয়ানার পর মানবপাচার চক্রের অভিযুক্ত আতাউর রাহমান সালাম ফকির(৫০) কে গ্রেফতার করেছে মাদারীপুর থানা পুলিশ। তবে বাকি চার অভিযুক্ত আসামীরা এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।
​মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার চর-নাচনা এলাকার কুখ্যাত মানবপাচারকারী চক্রের মূলহোতা রাসেল ফকির ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সহজ-সরল মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রাসেল ফকিরের মানব পাচার চক্রের বাকি অভিযুক্তরা হলেন রাসেল ফকির এর পিতা আতাউর রহমান সালাম ফকির, শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর তাজপুর এলাকার সাইদ মিয়ার স্ত্রী সোনিয়া বেগম, শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার রফিক মাতুব্বর(৫০) ও কুলসুম বেগম(৪৫) বিভিন্ন মানবপাচারকারী চক্রের অপকর্মে জরিত বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী মো: সোহেল আহম্মেদ জানান, তাকে লিবিয়ায় নেওয়ার নামে এবং সেখানে আটকে রেখে দফায় দফায় তার কাছ থেকে মোট ৪৫ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। পরবর্তীতে বাধ্য হয়ে তার বড় ভাই মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পাঁচখোলা গ্রামের অলি হোসেন বাদি হয়ে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।
যার ​মামলা নং- সি.আর ২৪৫/২৬ (মাদারীপুর), তারিখ: ২৯/১০/২০২৬ ইং।
​বিজ্ঞ আদালত মামলার অভিযোগের সত্যতা আমলে নিয়ে অভিযিক্ত ৫ আসামির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
​মামলার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে চক্রের অভিযুক্ত আতাউর রাহমান সালাম ফকির(৫০) কে গ্রেফতার করলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবি ও নামযুক্ত বাকি চার ওয়ারেন্টভুক্ত মানবপাচার চক্রের সদস্যদের কোথাও দেখতে পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় খবর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প...

বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

দিনাজপুরের বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার গুণগত মা...

চকরিয়ায় ২৫ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত তৌহিদু...

গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন ও জনশান্তি ব...

পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা