সারাদেশ

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

সাইদুল ইসলাম আরাফাত, নরসিংদী

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জামান মিঞা বলেছেন, দীর্ঘদিন পর আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। বর্তমান সরকার এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই সরকারের পাশাপাশি আমাদেরও এ দেশকে কীভাবে আরও সুন্দর করে গড়ে তেলা যায় সেই দিকে আমাদের লক্ষ্য এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার ২৪ নভেম্বর সকালে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নরসিংদী জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তাহের সামসুজ্জামান, নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালন (উপসচিব) মো. সফিউল্লাহ, নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কলিমুল্লাহ, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. রাশেদুল হক রিন্টু, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ আউয়াল, নরসিংদী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী জেল সুপার মো. তারেক কামাল, এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে নরসিংদী জেলার সকল দপ্তরের কর্মকর্তা এবং সব উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরও বলেন, নরসিংদীর আইন শৃংখলা পূর্বে চেয়ে অনেকটা উন্নত হয়েছে। অতীত কখনও ফিরে আসে না। বর্তমানকে বুকে ধারন করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমাদের পরিশ্রম সার্থক হবে। তিনি বলেন নরসিংদীর সব সমস্যার জন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নরসিংদী অফিসার্স ক্লাব উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

শর্ত পূরণ ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপে বসবে না ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনা ও অচলাবস্থা নিরসনে নিজেদের...

উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৪ লক্ষাধিক টাকার আসবাবপত্র

কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে...

চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

এক ঝলক 🔹 ভারতসহ চীন, জাপান, দক্ষিণ কোরি...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

বামনায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত

বরগুনার বামনায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস...

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৫

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা