পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন জমাদ্দারের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা এলাকার উন্নয়ন, জনসাধারণের সমস্যা এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
উঠান বৈঠকে শাহিন জমাদ্দার এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত ও প্রত্যাশার কথা শোনেন।
স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সাননিউজ/বান্না