ভারতের আগ্রার তাজমহল দেখতে যাওয়া কাল হলো মোংলার বাদল ফরাজির। ২০০৮ সালে ৮ম শ্রেণীতে পড়াকালে ট্যুরিস্ট ভিসা নিয়ে তাজমহল দেখতে যান বাদল। বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের পর একটি খুনের মামলায় নামের মিল থাকায় সেখানে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এক বৃদ্ধ খুনের পলাতম আসামী ছিলেন বাদল সিং সেই নামের সাথে বাদল ফরাজির বাদল নামের মিল থাকায় মিথ্যাভাবে ফেঁসে যান মোংলার এই বাদল।
ভারতের আদালতে দোষী সাবস্ত করে তাকে সাজা দেয়া হয়। এরপর ভারতের কারাগারে ১০ বছর জেল খাটেন বাদল। পরে বন্দী স্থানান্তর চুক্তিতে বাদলকে এদেশে আনা হয়। এদেশের জেলেও ৮ বছর জেল খাটেন। তারপর বাদলের পরিবারের প্যারোলো আবেদনের প্রেক্ষিতে তাকে ৪ সপ্তাহের প্যারোলো মুক্তি দেয়া হয়েছে।
ঢাকার কাশিমপুর কারাগার থেকে মঙ্গলবার সকাল ৯টার দিকে তাকে পুলিশ প্রহরায় মোংলায় আনা হচ্ছে। পথিমধ্যে তাকে নেয়া হবে বাগেরহাটের জেলারের কার্যালয়ে সেখান থেকে তাকে আনা হবে তার মোংলার বাড়ীতে। বাড়ীতে তার বৃদ্ধ মাসহ পরিবারের সদস্যরা অধির আগ্রহে অপেক্ষা করছে।
সাননিউজ/বান্না