ছবি : সংগৃহীত
বিনোদন

এবার জয়পুরহাটের নান্দাইল দীঘির পাড়ে ‘ইত্যাদি’

বিনোদন ডেস্ক

দেশের নানা প্রান্তে ছুটে চলার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। কালাই উপজেলার প্রাচীন নিদর্শন নান্দাইল দীঘির পাশ ঘেঁষে অবস্থিত নান্দাইল দীঘি কলেজ প্রাঙ্গণে সাজানো হয়েছে এবারের মূল মঞ্চ।

ইতিহাস, লোকসংস্কৃতি ও সমসাময়িক সামাজিক বাস্তবতার মিশেলে তৈরি এই পর্বটি আগামী শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে সম্প্রচার করা হবে।

গান, নৃত্য ও স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া

এবারের পর্বে সংগীত ও নৃত্যে উঠে এসেছে স্থানীয় পরিচয় ও ঐতিহ্যের সুর। জয়পুরহাটের সন্তান জনপ্রিয় সংগীতশিল্পী খুরশিদ আলমের কালজয়ী গানগুলোর মধ্য থেকে নির্বাচিত তিনটি গান নিয়ে সাজানো হয়েছে একটি বিশেষ সংকলন।

পাশাপাশি ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় কবির জনপ্রিয় একটি গানে নতুন সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটের ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি।

দুটি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এ ছাড়া জেলার পরিচিতি তুলে ধরতে মনিরুজ্জামান পলাশের কথায় ও উজ্জ্বল সিনহার সুর-সংগীতে একটি দ্বৈত নৃত্যগীত পরিবেশন করেছেন রাশেদ ও স্বীকৃতি; স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নাচটি পরিচালনা করেছেন এস কে জাহিদ।

দর্শক পর্ব ও অনুপ্রেরণার প্রতিবেদন

জয়পুরহাটকে ঘিরে করা প্রশ্নের উত্তরে বাছাই করা চারজন দর্শক অংশ নিয়েছেন দর্শক পর্বে। জেলার পরিচিত দুই অনুষঙ্গ ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’কে কেন্দ্র করে সাজানো হাস্যরসাত্মক নাট্যাংশে স্থানীয় ভাষায় তাদের অভিনয় দর্শকদের বাড়তি বিনোদন দেবে।

অনুষ্ঠানের তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদনগুলোর মধ্যে রয়েছে জয়পুরহাটের কৃষি, পোল্ট্রি খাতের অগ্রগতি, ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থান নিয়ে বিশেষ আয়োজন।

এ ছাড়া প্রতিবন্ধকতা জয় করে নিজেদের নীরবতাকে শক্তিতে রূপ দেওয়া জয়পুরহাটের তিন ভাইয়ের জীবনকাহিনি এবং দোগাছীর শিল্পী প্রসেনজিৎ বর্মণের ছাই দিয়ে মাটির ওপর প্রতিকৃতি তৈরির বিস্ময়কর শিল্পকর্মও স্থান পেয়েছে। পর্বের শেষাংশে যশোরের কেশবপুরের ক্ষুদ্র কৃষক ও মুদি দোকানি লেয়াকত আলীর নিঃস্বার্থ মানবিক সেবার গল্প তুলে ধরা হয়েছে, যিনি নীরবে গ্রামীণ দরিদ্র মানুষের চিকিৎসায় পাশে দাঁড়ান।

ব্যঙ্গাত্মক নাটিকা ও নির্মাণ নেপথ্য

নিয়মিত চিঠিপত্র পর্ব ও ‘কাশেম টিভি’র রিপোর্টার-নাতির চমকপ্রদ সংলাপের পাশাপাশি সমকালীন অসংগতি নিয়ে তৈরি হয়েছে একাধিক তীক্ষ্ণ নাটিকা। নাগরিক একাকিত্ব, সেলফি প্রবণতা, অনলাইন প্রতারণা, কনটেন্ট নির্মাতাদের কর্মকাণ্ড, তোষামোদি সংস্কৃতি, ভিত্তিহীন চটকদার খবর, ডিজিটাল ট্রলের মানসিক চাপ এবং পর্দা সংস্কৃতির মতো বিষয়গুলো ব্যঙ্গাত্মক ঢঙে উপস্থাপন করা হয়েছে।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত এই পর্বের মঞ্চ ও শিল্প নির্দেশনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন রানা সরকার ও মোহাম্মদ মামুন। ফাগুন অডিও ভিশন প্রযোজিত অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস্ লিমিটেড।



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে...

ভোলায় ২১৮ বস্তা সার জব্দ, সরকারি দরে কৃষকদের কাছে বিক্রি

ভোলায় অবৈধভাবে পাচারের অভিযোগে জব্দ করা ২১৮ বস্তা...

এবার জয়পুরহাটের নান্দাইল দীঘির পাড়ে ‘ইত্যাদি’

দেশের নানা প্রান্তে ছুটে চলার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান &lsquo...

দেশের ইতিহাসের অংশ শিবচরের হাজী শরীয়তুল্লাহ্

বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ফরায়েজি...

সেঞ্চুরিয়নে কি চার পেসার নিয়ে চমক দেবে বাংলাদেশ

এক নজরে সেঞ্চুরিয়ন টেস্ট ও একাদশ ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা