সারাদেশ

ঝালকাঠিতে আইনশৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে বিশেষ সভা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সোমবার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের পাশাপাশি জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ঝালকাঠির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সভায়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বামনায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত

বরগুনার বামনায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস...

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৫

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমু...

দাউদখালীতে বিএনপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন জমাদ্দারের উঠান বৈঠক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের ৪ নম...

মঠবাড়িয়া জামায়াতের নতুন আমীর আব্দুল জলিল

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ন...

ঝালকাঠিতে আইনশৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে বিশেষ সভা

ঝালকাঠি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা