সারাদেশ

বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোচাগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রুমানা আকতার রোমি।

এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় খামারি ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

এ সময় বিভিন্ন খামারির অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ উপস্থিত খামারিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকরা জানান, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা, খামারিদের উৎসাহিত করা এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদনে সচেতনতা বাড়ানোই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মূল লক্ষ্য।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

সাবেক এমপি বদির ছেলে ও  ২ ভাইসহ ৪ আসামী কারাগারে

সিলেট থেকে আটক হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর...

২০টি ড্রোন-প্রতিরোধ ব্যবস্থার সফল পরীক্ষা করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

আধুনিক সমরকৌশলে ড্রোন বা চালকবিহীন আকাশযানের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠেক...

বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প...

বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

দিনাজপুরের বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার গুণগত মা...

চকরিয়ায় ২৫ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত তৌহিদু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা