সারাদেশ

চকরিয়ায় ২৫ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন অপহরণের পর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, অস্ত্র, চুরি ও ছিনতাইসহ ২৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে চকরিয়ার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল, তিনটি ইমিটেশনের চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের নির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গত ১২ নভেম্বর রাতে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় পারভেজ মোশাররফের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন, ইমিটেশনের চেইন ও একটি ইয়ামাহা মোটরসাইকেল লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় ২৫ নভেম্বর চকরিয়া থানায় তৌহিদসহ নয়জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

এর আগে একই রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিলে আলী আকবরের বাড়িতেও ডাকাতি হয়। সেখানে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে তিনটি মুঠোফোন, নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মাতামুহুরী সেতুর ওপর থেকে গিয়াস উদ্দিনকে অপহরণ করা হয়। পরে তাঁকে হত্যা করে সেতুর ওপর মরদেহ ফেলে রাখা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তৌহিদ এজাহারনামীয় এক নম্বর আসামি।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তৌহিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত বাহিনী সক্রিয় রয়েছে। তাঁর বাবা কাশেম ডাকাতের মাধ্যমে অপরাধজগতে হাতেখড়ি হয় বলে জানিয়েছে পুলিশ। তাঁর ছোট ভাই জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ ডাকাতও এ চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া নবী হোসেন প্রকাশ নইব্যা চোরাকে চক্রটির দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

ডাকাতির অর্থে চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনীতে তিনতলা বাড়ি এবং বান্দরবানের লামার ফাইতং এলাকায় বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণের তথ্য পেয়েছে পুলিশ। তাঁর স্ত্রী রুমা আক্তারের সম্পৃক্ততা এবং আত্মীয়স্বজনের নামে সম্পদ গড়ে তোলার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, তৌহিদের বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা রয়েছে। এ ছাড়া চকরিয়া থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তার তৌহিদের অপরাধচক্র, সহযোগী এবং অপরাধলব্ধ সম্পদের বিষয়ে অনুসন্ধান চলছে। সংঘবদ্ধ ডাকাত ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প...

বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

দিনাজপুরের বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার গুণগত মা...

চকরিয়ায় ২৫ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত তৌহিদু...

গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন ও জনশান্তি ব...

পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা