বিনোদন

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

মাহাদী হাসান, বিশ্বম্ভপুর (সুনামগঞ্জ)

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি ‘ফকির রায়হান’ নামে পরিচিত। গান লেখার প্রতি গভীর ভালোবাসা, মানুষের জীবনের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, অভাব-অনটন এবং বাস্তবতার নানা গল্প তাঁর লেখনীর মূল উপজীব্য।

বর্তমানে তিনি মাস্টার্স ফাইনাল ইয়ারে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে গান লেখার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। নিজের অনুভূতি, চারপাশের মানুষের জীবনসংগ্রাম এবং সমাজের নানা বাস্তব চিত্রকে গানের কথায় ফুটিয়ে তুলতে ভালোবাসেন এই তরুণ গীতিকার।

ফকির রায়হানের লেখায় বিশেষভাবে উঠে আসে ভালোবাসায় প্রতারিত হওয়ার বেদনা, আপন মানুষের পর হয়ে যাওয়া, বিশ্বাসভঙ্গ, স্বার্থপরতা, বিচ্ছেদ এবং জীবনের কঠিন বাস্তবতা। তাঁর গানের কথায় সাধারণ মানুষের মনের অব্যক্ত কষ্ট ও আবেগ প্রকাশ পায়।

তাঁর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে— ১. রঙের শহর, ২. আপন ভেবে ছিলাম পর, ৩. হৃদয় ভাঙার ব্যথা, ৪. প্রেমের আগুন, ৫. এক সেকেন্ডের নাই ভরসা, ৬. তোর অন্তরে মায়া নাইরে, ৭. মন ভাঙার বিচার, ৮. তোমার হইলো সুখের ঠিকানা, ৯. বুবলি নামে কদর, ১০. স্বার্থপর, ১১. পিরিত যেন মরণ ফাঁদ, ১২. হয় না কোনো দাফন, ১৩. ঘরের মানুষ বাহির করে, ১৪. দেহ মন গড়ি, ১৫. রঙিন দিন ছুটাইবো যে দিন ইত্যাদি।

ছাড়াও তাঁর লেখা অসংখ্য গান রয়েছে, যেগুলোর মাধ্যমে তিনি নিজের সৃজনশীলতা ও গীতিকার পরিচয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

ফকির রায়হানের গানের অন্যতম বৈশিষ্ট্য হলো সহজ-সরল ভাষায় গভীর আবেগ প্রকাশ করা। বিশেষ করে আধুনিক লোকগান ও বিরহের গানের প্রতি তাঁর আগ্রহ বেশি। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মানুষের জীবনের অভাব, অনটন, সম্পর্কের টানাপোড়েন এবং সামাজিক বাস্তবতাকে গানের মাধ্যমে তুলে ধরতে চান তিনি।

একজন গীতিকার হিসেবে তাঁর স্বপ্ন, নিজের লেখা গান একদিন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। তাঁর সৃষ্টি গানগুলো সংগীতপ্রেমীদের কাছে পৌঁছাবে এবং বাংলা গানের ভুবনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে পারবেন।

গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে পড়াশোনার পাশাপাশি গান লেখার এই পথচলা তাঁর সৃজনশীলতাই পরিচয় বহন করে। নিজের লেখনীর মাধ্যমে মানুষের হৃদয়ের কথা বলে যেতে চান গীতিকার ফকির রায়হান।

গীতিকার ফকির রায়হানের প্রত্যাশা— তাঁর লেখা গান মানুষের হৃদয়ে বেঁচে থাকুক, মানুষের সুখ-দুঃখের গল্প হয়ে ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি প্রান্তে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন ও জনশান্তি ব...

পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলে...

জাতীয় প্রাণিসম্পদ পদকে বিএলআরআইয়ের স্বর্ণজয় 

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে গবেষ...

টিনএজার ছেলের মন জয় করতে বাবা-মায়ের যেসব বিষয়ে সাবধান থাকা জরুরি

একজন কিশোর বা টিনএজার ছেলেকে বড় করে তোলার যাত্রাটা অনেকটাই সরু দড়ির ওপর দিয়ে...

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরার স্বীকৃতি পেয়েছে রাসিক

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা