সারাদেশ
সততার অপূর্ব নিদর্শন

কুড়িয়ে পাওয়া ৩ ভরি স্বর্ণালংকার মালিককে ফেরত দিলেন চানাচুর বিক্রেতা!

মাহাদী হাসান, বিশ্বম্ভপুর (সুনামগঞ্জ)

অবিশ্বাস্য ঘটনা! সততার অপূর্ব নিদর্শন!! সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন আমির উদ্দিন (৩৫) নামে এক চানাচুর বিক্রেতা। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের আলফাত স্কয়ার এলাকায় একটি ব্যাগ কুড়িয়ে পান তিনি। পরে মালিকের সন্ধান পেয়ে প্রায় চার ঘণ্টা পর পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি ফিরিয়ে দেন। তার সততায় মুগ্ধ হয়ে পুরস্কার হিসেবে তাকে পাঁচ হাজার টাকা দেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার।

সজল তালুকদার জানান, তিনি শহরের আবুল হোসেন রোডে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। রোববার বিকেলে তার স্ত্রী স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান। সঙ্গে ছিলেন সজল ও তাদের দুই শিশুসন্তান। কাজ শেষে তারা আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফিরছিলেন। বাসার সামনে নেমে তারা দেখতে পান, তার স্ত্রীর হাতব্যাগটি নেই। কোথায় বা কীভাবে ব্যাগটি হারিয়েছে, তা বুঝতে পারছিলেন না তারা।

এরপর সজল দুই বন্ধুকে নিয়ে প্রথমে থানায় গিয়ে বিষয়টি জানান। পরে ব্যাগটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান। এদিকে তার বন্ধুরা অন্য একটি রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে সজলের স্ত্রীর স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল। তাদের রিকশাচালক আবু সাইদ কথাটি শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে সেটির মালিককে খুঁজছেন। পরে সজলকে খবর দিয়ে বন্ধুরা আমির উদ্দিনের কাছে যান।

ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ কাছেই ছিলেন বলে জানান আমির উদ্দিন। তিনি বলেন, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেকে দিয়ে ঘরেও পাঠাইছি সাবধানে রাখবার লাগি। আমার দোকানেও রাখা নিরাপদ না, তিনবার দোকান চুরি অইছে।’ আমির উদ্দিন শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা। তার দাবি, সেখানে একটি ভাঙাচোরা ভাড়া ঘরে সপরিবারে থাকেন। নিজের কোনো ঘরবাড়ি নেই তার। স্বর্ণালংকারগুলো রেখে দিতে পারতেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’

আমির উদ্দিনের সততার প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, ‘থানায় জানানোর পর আমরা সজল তালুকদারের সঙ্গে লোক দিয়ে ব্যাগটির খোঁজ করি। পরে তাঁরা আমির উদ্দিনসহ থানায় আসেন। আমির উদ্দিনকে ভালো লোক মনে হয়েছে। এ কারণে ব্যাগটি ফেরত পাওয়া গেছে।’ আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সজল তালুকদার বলেন, ‘আমরা তিনটা মানুষ চার ঘণ্টা ব্যাগটা খুঁজছি। আমির উদ্দিন লোকটারে সরল মনে অইছে। টাকা নিতে চায়নি, জোর করে দিছি। আমার কাছে তখন এই টাকাই ছিল।’

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা