সারাদেশ

ফলন বেশি, দাম কম; ফুলকপি চাষে লোকসানে কৃষকেরা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এবার ফুলকপির বাম্পার ফলন হলেও বাজারে দাম কম থাকায় লোকসানে পড়েছেন কৃষকেরা। উৎপাদন খরচ তুলতে না পেরে অনেক চাষি ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া চতলারপাড় গ্রামের কৃষক আব্দুল হামিদ ৫০ শতক জমিতে ৫ হাজার ফুলকপির চারা রোপণ করেন। জমি বর্গা ও অন্যান্য খরচসহ তাঁর ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। অথচ ফুলকপি বিক্রি করে পেয়েছেন প্রায় ৭০ হাজার টাকা। এতে তাঁর লোকসান হয়েছে প্রায় ৫০ হাজার টাকা।

আব্দুল হামিদ জানান, ফুলকপি চাষে ১ লাখ টাকা ঋণ নিয়েছেন এনজিও থেকে। ১১ কিস্তির মধ্যে ৫টি পরিশোধ করেছেন, বাকি ৬টি কিস্তি কীভাবে দেবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

একই অবস্থা রাজারহাটের কৃষক সৈয়দ আলীর। ৪০ শতক জমিতে ফুলকপি চাষে প্রায় ৮০ হাজার টাকা খরচ হলেও বিক্রি করে পেয়েছেন ৫০ হাজার টাকা। ফলে প্রায় ৩০ হাজার টাকা লোকসান হয়েছে তাঁর।

লালমনিরহাট সদর উপজেলার কৃষক কান্দু চন্দ্র বর্মন দুই বিঘা জমিতে আগাম জাতের ৮ হাজার ৪০০টি ফুলকপির চারা রোপণ করেন। তাঁর খরচ হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে প্রতিটি ফুলকপি ১০ থেকে ১১ টাকায় বিক্রি করতে হচ্ছে, যেখানে উৎপাদন খরচ পড়ছে ১৩ থেকে ১৪ টাকা।

কৃষকদের দাবি, অনুকূল আবহাওয়ায় ফলন বেশি হওয়ায় একযোগে বাজারে ফুলকপি উঠেছে। কিন্তু চাহিদা তুলনামূলক কম থাকায় দাম পড়ে গেছে। অন্যদিকে সার, কীটনাশক, সেচ, ডিজেল ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে।

রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম আবু বকর সাইফুল ইসলামের হিসাব অনুযায়ী, এ মৌসুমে ফুলকপি উৎপাদনে বিঘাপ্রতি খরচ গত বছরের ৪৮-৫০ হাজার টাকা থেকে বেড়ে ৫৫-৬০ হাজার টাকায় দাঁড়িয়েছে।

কৃষকেরা ফুলকপির ন্যায্যমূল্য নিশ্চিত করা, সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা ও কার্যকর বিপণনব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, উৎপাদন বেশি হলেও ন্যায্যমূল্য না পেলে কৃষকের লাভের বদলে লোকসানই বাড়বে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা