সারাদেশ

পালরদী নদী ভাঙনে বিলীনের পথে সড়ক, ঝুঁকিতে ১০ গ্রামের মানুষ

শফিক স্বপন, মাদারীপুর

​মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পালরদী নদীর তীব্র ভাঙনে কালকিনি-ফাসিয়াতলা সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এরই মধ্যে সড়কের বেশকিছু অংশ ভেঙে নদীতে চলে গেছে, ফলে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন ও সাধারণ মানুষ।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার আলীনগর ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকিনি-ফাঁসিয়াতলা পাকা সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১০টি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করে থাকেন। কিন্তু বর্তমানে নদীর ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় সড়কটির বড় একটা অংশ ভেঙে পড়েছে। এমতাবস্থায় সড়কটি সম্পূর্ণ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর তীরবর্তী এই পাকা সড়কটির সুরক্ষায় স্থানীয়ভাবে কিছু স্থানে বাঁশ ও নিরাপত্তা বেষ্টনী দেওয়ার চেষ্টা করা হলেও ভাঙনের তীব্রতা বাড়ায় তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

জরুরিভাবে এই ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন,পথচারী জামাল সরদার ও শিক্ষার্থী সালাম বেপারী বলেন, ‘আমরা সবাই আতঙ্কে আছি কখন যেনো সড়কটি সম্পূর্ণ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জরুরিভাবে ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ভোগ নেমে আসবে।’

এই বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসোর কুমার দাশ বলেন,নদী ভাংগনের ফলে সৃষ্ট দুর্ভোগ কমাতে পৌরসভার পক্ষ থেকে নতুন স্কীম গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যেই তা টেন্ডারের পর্যায়ে রয়েছে।

আশা করছি অতিদ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ কমাতে সক্ষম হবো।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা