সারাদেশ

পর্যটকদের আকর্ষণ সানন্দা বিলের লাল শাপলা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের সানন্দা বিল শীতের শুরুতেই লাল শাপলার সমারোহে পর্যটকদের আকর্ষণ হয়ে উঠেছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা বিলের সৌন্দর্য দেখতে আসছেন। রোববার (২২ নভেম্বর) ভোরে বিলজুড়ে নৌকায় ঘুরে বেড়ানো এবং ছবি-ভিডিও ধারণ করতে দেখা যায় তাঁদের।

শ্রীমঙ্গল উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নে অবস্থিত সানন্দা বিলটি হাইল হাওরের ১৩১টি বিলের অন্যতম বড় বিল। গত বছর থেকে এটি ‘শাপলা বিল’ নামে পরিচিতি পেয়েছে। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের এ বিলে শাপলা দেখতে ভোরে আসার পরামর্শ দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা। তাঁদের ভাষ্য, রাতে ফোটা শাপলার প্রকৃত সৌন্দর্য সকালে বেশি উপভোগ করা যায়। বিল ঘুরে দেখতে স্থানীয় মাঝিরা ১৫ থেকে ২০টি নৌকা চালান।

শাপলা বিল ঘিরে দর্শনার্থীদের আনাগোনায় স্থানীয় নৌকার মাঝি, অটোরিকশাচালক এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীও লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে কেউ কেউ ফুল ছিঁড়ে নিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তাঁরা দর্শনার্থীদের ফুল না ছেঁড়ার আহ্বান জানিয়েছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা