বরগুনার বামনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বামনার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে এ খাতের অবদান তুলে ধরা হয়।
প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও রপ্তানিমুখী উৎপাদন বৃদ্ধির গুরুত্বকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম মনির নাম উল্লেখ থাকলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
সাননিউজ/বান্না