সারাদেশ

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলা, মারধর ও গুলি ছোড়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন দলটির নেতাকর্মীরা। হামলার ঘটনায় অভিযুক্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে এ সময় থানাঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

বুধবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এনসিপি, জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিকভাবে দমন ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলা করা হয়েছে। একজন রাজনৈতিক নেতার ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে থানাঘেরাও কর্মসূচি পালন করা হবে।

এ সময় বক্তব্য দেন এনসিপি মাদারীপুর জেলা শাখার প্রচার সম্পাদক ইকতিয়ার আহম্মেদ, যুগ্ম সদস্যসচিব লায়ন আহমেদ আলমগীর, জাতীয় যুবশক্তি মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক রিশাদ রাব্বি, মাদারীপুর সদর উপজেলা এনসিপির আহ্বায়ক শাহারিয়ার মনির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির মাহামুদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি মাদারীপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক মইনুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির মাদারীপুর জেলা শাখার নেতা বিপ্লব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে শিবচর উপজেলার মুন্সীর বাজারের কাছে ঢাকা-নাওডোবা জাতীয় মহাসড়কের পাশে ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২১ নভেম্বর শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন তিনি।

লিখিত অভিযোগে রোমান দাবি করেন, শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরী চাচাতো ভাই তাপু চৌধুরী এবং শিবচর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইদুর ব্যাপারীসহ ২৫ থেকে ৩০ জন তাঁর ওপর অতর্কিত হামলা করেন। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, তাপু চৌধুরী পিস্তল দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে তিনি সরে যাওয়ায় গুলি তাঁর শরীরে লাগেনি। পরে হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ২১ নভেম্বর মাদারীপুর জেলা এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হামলার বিচার ও দ্রুত মামলা গ্রহণের দাবি জানিয়েছিল দলটি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধ...

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্...

শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রম...

বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন

নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা