সারাদেশ

সম্প্রীতি রক্ষার আহ্বান জানালেন সরফরাজ সরফু

মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. সরফরাজ আহমেদ সরফু শ্রীমঙ্গলে বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ,নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

রোববার (১৮ অক্টোবর) রাতে তিনি শ্রীমঙ্গল পৌর শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীমন্দির,শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম,মাস্টারপাড়া পূজা সংসদ,দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গামন্দির,শ্রীশ্রী সার্বজনীন দুর্গাবাড়ি,শ্রীশ্রী বারোয়ারি কালীমন্দির ও মৌলভীবাজার রোডস্থ শ্রীশ্রী সার্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ ছাড়া বারিধারা আবাসিক এলাকার প্রয়াত গীতেশ চন্দ্র আচার্য (কানু ঠাকুর)-এর বাসভবন এবং সবুজবাগ,লালবাগ,উত্তরসুর ও দেববাড়ি এলাকার পূজামণ্ডপেও যান তিনি।

পরিদর্শনকালে সরফরাজ আহমেদ সরফু পূজামণ্ডপগুলোর আয়োজন,সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং পূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট আয়োজক ও দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকার প্রশংসা করেন।

এ সময় সরফরাজ আহমেদ সরফু বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব যেন সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়,সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন,উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার বিকল্প নেই। পূজামণ্ডপের আয়োজক,দর্শনার্থী,স্থানীয় জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে দুর্গোৎসব আরও সুন্দর ও নির্বিঘ্ন হয়ে উঠবে।

শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সক্রিয় সদস্য রুপক দাস বলেন,‘শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়,এটি মানুষের মধ্যে ভালোবাসা,মানবিকতা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করারও উপলক্ষ। সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক,এটাই আমাদের প্রত্যাশা।”

মাস্টারপাড়া পূজা সংসদের সভাপতি তিমির বণিক বলেন,‘শ্রীমঙ্গলে দুর্গোৎসবকে ঘিরে সব সময়ই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হয়। পূজামণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা, সুশৃঙ্খল পরিবেশ ও সুন্দর আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করছেন। সরফরাজ আহমেদ সরফুর মণ্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় আয়োজকদের উৎসাহিত করেছে।’

পূজা উদ্‌যাপন ফ্রন্টের সুজিত রায় বলেন, ‘দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সবাইকে দায়িত্বশীল আচরণ করা জরুরি। উৎসবের আনন্দ যেন কোনোভাবেই অন্যের অসুবিধা বা নিরাপত্তাহীনতার কারণ না হয়,সে বিষয়ে সবার সচেতন থাকা প্রয়োজন। আমরা সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে শারদীয় উৎসব উদ্‌যাপন করতে চাই।’

সরফরাজ আহমেদ সরফু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রীড়াঙ্গনের পাশাপাশি শিক্ষা,যুব উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক ও দর্শনার্থীরা তাঁকে স্বাগত জানান। শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে শারদীয় দুর্গোৎসব ঘিরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা আরও জোরালো হয়ে ওঠে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা