সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নাছিমা আক্তার (২৫) নামে ১ নারীর মৃত্যু হয়েছে। একই সময় বড় বোন পুষ্প গুরুতর আহত হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: বেড়েছে ব্রয়লার মুরগির দাম

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে জেলার রামগতি উপজেলার জমিদার হাট বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনায় শিকার হন দুই-বোন পুষ্প ও নাছিমা।

হতাহতরা হলো, উপজেলার চর ঠিকা গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে।

খবর নিয়ে জানা গেছে, সকালে ২ বোন বাবার বাড়ী থেকে চাউল কেনার জন্য স্থানীয় জমিদার হাট বাজারে অটোরিকশা যোগে যাচ্ছিলেন। এরপর জমিদার হাট বাজারে পৌঁছার আগেই বিপরীত দিক থেকে একটি চলন্ত ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এর পরে গুরুতর আহত হয় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ছোটবোন নাছিমাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: লেবানন থেকে দেশে ফিরলেন ৮৫ জন

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় জানান, সড়ক দুর্ঘটনায় আহত ২ নারীকে আনা হয়। আমরা ১ জনকে মৃত পেয়েছি। অন্যজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার শেষে,ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা